• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

নিউজ ডেক্স

আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ২৫ মে থেকে ২৭ মে, ২০২৫ পর্যন্ত সারা দেশের ন্যায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার (২৫ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা