• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাত,সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৬ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

নিউজ ডেক্স
১৮ মে নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছেনগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল। 

১৯ মে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।বর্তমানে শিক্ষার্থী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।দুর্বৃত্তরা ধারালো খুর দিয়ে শিক্ষার্থী মাখলুদের একটি কান কেটে দেয়। এ সময় তার কোমড়ে আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তারা। মারপিটে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যান চালক মাখলুদকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে তারা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) এলাকার শারীরিক প্রতিবন্ধী ওসমান গনির ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থী।
১৮ মে সন্ধ্যায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। 
এ বিষয়ে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ইতোমধ্যেই হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা