• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় উদ্ধারকৃত পরিত্যক্ত গাড়ির মালিকের সন্ধান মিলেছে

খুলনা ভীষণ ডেক্স।কাজী আতিক / ১০৯ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

নিউজ ডেক্স

তিন ঘন্টা পর খুলনায় পরিত্যক্ত গাড়ির প্রকৃত মালিকের সন্ধান মিলেছে। প্রমাণ সাপেক্ষে গাড়িটি বুঝিয়ে দেয় সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ। গাড়ির প্রকৃত মালিক হলেন ঢাকা স্কয়ার হাসপাতালের চিকিৎসক খান মৌসুমী এরপরে হাসানাত।

এর আগে রবিবার সকাল ১০ টার দিকে সোনাডাঙ্গা বাসষ্টান্ডে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। গাড়িটি পাওয়ার পর থেকে মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই বলেন, সকাল ১০ টার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেট নগরীর সোনাডাঙ্গা থানা সংলগ্ন বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। যার নম্বর ঢাকা মেট্রো-গ ৩৭-৮৫৬৯। পুলিশ সেখানে গিয়ে গাড়িটি হেফাজতে নেয়। মালিকের সন্ধান করা হয়। পরবর্তীতে জানা যায় গাড়িটি ঢাকা স্কয়ার হাসাপাতালের চিকিৎসক খান মৌসুমী হাসানাতের। তার বাড়ি গল্লামারী এলাকায়। রাস্তায় গাড়িটি তেল ফুরিয়ে যাওয়ার কারণে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক গাড়িটি সেখানে রেখে তেল আনতে যায়। ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পর কাগজপত্র নিয়ে থানায় আসেন মালিক পক্ষ পরে সেগুলো যাচাইবাছাইের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা