• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক বহিস্কার

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ১৪৩ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

শেখ ফারুক

দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসদাচরণ সহ নানা সংঘাত মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে । শনিবার (৩ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুলশিক্ষকের সঙ্গে অসদাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এদিকে শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। নানা অভিযোগের সাথে এ ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেপরোয়া হয়ে উঠেন সোহেল আহমেদ মানিক। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর একটি জৈব সারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল করা এবং গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা শহরে সাতক্ষীরা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও এক শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা