• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনাভিশন ডেক্স । কাজী আতিক / ২১০ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে।

র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিবি(কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌঁণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ২ (দুই) টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা