• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত পিস্তল-গুলি উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৪ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহলদল ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এইগুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের।

তিনি আরও বলেন, এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি হয়ে থাকে। উদ্ধার করা গুলি সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হতো। এগুলো কীভাবে ধান ক্ষেতের মধ্যে এলো এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা