• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলে স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ নারী ছিনতাইকারী আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৬ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ওই ৬ নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিলের স্ত্রী রাবেয়া খাতুন ও জুয়েলের স্ত্রী নার্গিস বেগম এরা প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে বোরকা পরা ওই ৬ নারী ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ওই নারী চিৎকার দেয়। এসময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারী ৬ নারী সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা