• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় বাস চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত, আহত ২

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২০৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশু সন্তান নিহত ও মোটরসাইকেল চালক স্বামী এবং মেয়েসহ দু’জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধূ (২৬) ও তাদের শিশু ছেলে সৌরভ সাধু (২)। এঘটনায় নিহতের স্বামী অপূর্ব সাধু (৩২) ও তাদের মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫) গুরুতর আহত হয়। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানান, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা সাধু, মেয়ে সূর্বণা ওরফে সুমি ও শিশু ছেলে সৌরভ সাধুকে নিয়ে চারজন একটি মটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পতিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে রিতা সাধু ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অহত হয় অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি সাধু। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা