• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৭৪ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যেহেতু অর্থবছরের প্রায় শেষ প্রান্তে এসেছি তাই চলমান উন্নয়ন কার্যক্রম গুলোকে তাড়াহুড়ার মাধ্যমে শেষ না করে এর গুণগত মান ঠিক রেখে মানসম্মতভাবে সমাপ্ত করতে যতœবান হতে হবে। এস এস সি পরীক্ষা চলমান আছে। পরীক্ষার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা আন্তরিকতা ও সতর্কতার সাথে দায়িত্বটি পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন জলাবদ্ধতার ফলে গত বছরে যে জনদুর্ভোগের স্বীকার হতে হয়েছে তার তুলনায় এ বছর যেন কম দুর্ভোগের কবলে পড়তে হয়, তার জন্য আমরা বিভিন্ন স্থান চিহ্নিত করে সেগুলোকে ড্রেজিং করে পানি নিষ্কাশনের জন্য অধিক গুরুত্বের সাথে কাজ করবো।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজজামান বলেন, চলমান সময়ে আমরা যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা আমাদের ক্যাপাসিটির মধ্য দিয়ে কাজ করে যাবো।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা