• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৮৩ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
যে কোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা। এতে বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা সতর্ক করে বলেছেন, যে কোনো মুহূর্তে বড় আকারের এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে।

জানা যায়, পৃথিবীতে সবশেষ বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল এক হাজার ২৫০ বছর আগে। সেই ঘটনাকে বলা হয় ‘মিয়াকি ইভেন্ট’। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে।

এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন, ‘আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি বিস্ময়কর হলেও, এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য উদ্বেগের। যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে, তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে।’

সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলেও শঙ্কা ম্যাথিউ ওয়েন্সের।

তিনি বলেন, ‘বড় আকারের কোনো সৌরঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ কম। এমনটি ঘটলে ১৮ ঘণ্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে। এছাড়া ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে। বিমান চলাচলেও বিভ্রাট দেখা যাবে।’

১৮৫৯ সালে পৃথিবীতে শক্তিশালী সৌর ঝড় আঘাত হেনেছিল। ‘ক্যারিংটন ইভেন্ট’ নামে পরিচিত ওই ঝড়ের সময় আকাশে বিস্ময়কর অরোরা দেখা গেলেও সারাবিশ্বের টেলিগ্রাফ সিস্টেম বিকল হয়ে যায়। পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি ক্যারিংটন ইভেন্টের চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে দাবি করা হচ্ছে।সূত্র: ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা