• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বড় শাহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৩, দুই জনের দায় স্বীকার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০৪ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহিন ওরফে বড় শাহিন হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহনেওয়াজ পারভেজ রনি (৩৪), আমিনুর (২০) ও হিরা ঢালী(২৮) ।

শাহনেওয়াজ পারভেজ রনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা নয়াপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফা ছেলে, আমিনুর একই গ্রামের জুম্মান আলীর ছেলে এবং হিরা ঢালী বটিয়াঘাটা থানার আলাইপুর গ্রামের গুরুদাস ঢালীর মেয়ে। হিরা ঢালী বর্তমানে বাগমারা এলাকায় বসবাস করতেন।

সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি আমিনুর এবং হিরা ঢালী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর দূর্বৃত্তরা গুলি করে শেখ শাহিনুল হক শাহিনকে হত্যা করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা