• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

খুলনার বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআই কৌশিক কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মিল্টন মন্ডল (৩২), আফরোজা খাতুন (২২), মোঃ মারুফ শেখ (২২) ও সুমন সরদার (২৬)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভিকটিম মোঃ আল মামুন শেখের সাথে গত ৩১ জানুয়ারি ফেসবুকের মাধ্যমে গ্রেপ্তারকৃত আফরোজার পরিচয় হয়। একপর্যায়ে পহেলা ফেব্রুয়ারি নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া মোড়ে দেখা করে।

এসময় আফরোজা মামুনকে তার বাড়ীতে পৌঁছে দেওয়ার অনুরোধ করলে মামুন মোটরসাইকেলে আফরোজাকে নিয়ে রওনা হয়। তারা বটিয়াঘাটার মল্লিকের মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত মিল্টন মন্ডলসহ ৪ জন তাদের রাস্তা অবরোধ করে এবং মামুনকে মারপিট করে বিলের মধ্যে বেঁধে রেখে তার মোটরসাইকেল, মোবাইল, ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডিকার্ডসহ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ
করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিল্টন মন্ডল ও আফরোজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা