• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ডেক্স নিউজ / ৮৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এর মাধ্যমে উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, নাহিদ ইসলামের রেখে যাওয়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে রাখা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এর ফলে তার দায়িত্বে থাকা দুইটি মন্ত্রণালয় উপদেষ্টা শূন্য হয়ে পড়ে। এবার দফতবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তার স্থলাভিষিক্ত করলো সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা