খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাসিন্দা ও ইটের ট্রলি শ্রমিক নাফিজ (১৯) বন্ধুর বাড়িতে অবস্থানকালে মারা গেছেন।
তার আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসকের প্রাথমিক মতামত অনুযায়ী, ঘুমের মধ্যেই হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।