• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

খুলনা ভিশন ডেক্স / ১৭০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আবু-হানিফ(বাগেরহাট) প্রতিনিধিঃ

আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও রামপাল উপজেলা নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামপালের মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ আন্দোলন কোনো একক দলের ছিল না। এটি ছিল জনগণের আন্দোলন। জনগণ আর কোনো নব্য জালিমের হাতে দেশ ছেড়ে দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনতার বিজয়। এ বিজয় হবে ১৮ কোটি মানুষের বিজয়। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য তুলে ধরা। গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা জানান, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের পরিচালক আমিনুল ইসলাম প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সম্পাদক ও বাগেরহাট-৩ আসনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিচালক সোহাম্মাদ আলীসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে নেতৃবৃন্দ সেগুলোর উত্তর দেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা