• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হরিণটানা প্রিমিয়ার লিগ

স্টাফ রিপোর্টার / ৫৩৭ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে খুলনার হরিণটানায় অনুষ্ঠিত হলো হরিণটানা প্রিমিয়ার লিগ (এইচপিএল)। ছয় দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে হরিণটানা অটোস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই লিগের উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৮ ডিসেম্বর বিকাল ৫টায়।

লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় নিনজা একাদশ ও তুহিন একাদশ। টস জিতে তুহিন একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৮ ওভারে তুহিন একাদশ ৫০ রানের লক্ষ্য নির্ধারণ করে। দলের পক্ষে আব্দুল্লাহ ২৫ রান ও তুহিন ১৫ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে নিনজা একাদশ নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে শহিদুল ১৮ রান করার পাশাপাশি ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া মাহিন ১৮ রান এবং হৃদয় ১২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই টুর্নামেন্টের আয়োজনে ছিল হরিণটানা ক্রিকেটপ্রেমী। সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় ছিলেন শান্ত, অন্তু, হৃদ সৌরভ, মোস্তানি হিন ও মাহিন।

আয়োজকরা জানান, ছয় দলের অংশগ্রহণে লিগভিত্তিক এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা