• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে ৩৭৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৭২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোর নড়াইল সড়কের যশোর সদরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক ব্যক্তির নাম নাহিদ হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, নাহিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে বাগআঁচড়া যাওয়ার পথে ইয়াবাগুলো বহন করছিলেন।
বিজিবি আরও জানায়,উদ্ধার করা ইয়াবার আর্থিক মূল্য১১লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এছাড়া ২টি মোবাইল ফোন (মূল্য ১৬ হাজার ৫০০ টাকা)ও নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধারসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ১১লাখ ৫৩ হাজার ৫০ টাকা।
আটক নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে সাফল্য পাওয়া যাচ্ছে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা