• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র দুই সহযোগী অস্ত্রসহ আটক

খুলনা ভিশন ডেক্স বাবু / ২৭৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল সুন্দরবনের পশুর নদী সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে অগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম মুল হক বলেন , গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) ভোরে মোংলা কোস্ট গার্ড বেইস এবং স্টেশন হারবাড়িয়া যৌথভাবে ভাইজোড়া খাল এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালায়। অভিযান চলাকালীন এলাকাটি থেকে ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
আটককৃত ডাকাত মোংলা থানার বাসিন্দা ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)। আটককৃত ডাকাতের কাছ থেকে
১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা, লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক, সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের মূল হোতাকে ডাকাতি পরিচালনায় এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী সরবরাহে সহায়তা করে আসছিলেন।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের মৎস্যজীবী, বনজীবী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই প্রাকৃতিক পরিবেশকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
আটককৃত দুই সহযোগী এবং উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের কার্যক্রম চলছে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা