• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়। পরে বাসের মধ্যে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে ঢাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে।
এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় আটক করা হয় প্রাইভেটকার চালককে। সেটি ছিল মাদকের একটি বড় চালান। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশী মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।
মো:মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা