• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার

স্টাফ রিপোর্টার / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন খুলনার নবাগত জেলা প্রশাসক।  ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার পূর্বাহ্ণে খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি বিসিএস (প্রশাসন) এর ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণের আগে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নতুন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের নিজ জেলা কুমিল্লা। খুলনায় যোগদানের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নতুন ডিসির দায়িত্বগ্রহণে প্রশাসনে স্বচ্ছতা, সেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা