• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

“মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন”

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১১৭ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তাদের সংগঠন ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার-হবিগঞ্জ–এর উদ্যোগে ২০২৫ সালের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আরিফ হোসাইন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ রাশেদুজ্জামান দীপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শুভ্র সরকার, শ্রীমঙ্গল উপজেলা। বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু নাঈম, ফিরোজ আহমেদ, ফারুক আহমেদ সহ আরো অনেকে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান এবং কার্য নির্বাহী সদস্য হারুন অর রশিদ।
অনুষ্ঠানে দুই জেলার মৎস্য কর্মকর্তারা পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মৎস্য খাত এখন উন্নয়নের সোনালি অধ্যায়ে রয়েছে। মাঠপর্যায়ের মৎস্য কর্মকর্তারা দেশের উৎপাদন বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের কর্মকর্তারা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কৃষক ও খামারিদের পাশে দাঁড়াচ্ছেন—এটি সত্যিই প্রশংসনীয়।
নিরাপদ মাছ উৎপাদন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, জলাশয় রক্ষা এবং খামারিদের সচেতন করা—এসব কাজ এগিয়ে নিতে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি বিশ্বাস করি, এমন ইতিবাচক আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে এবং সেবার মান উন্নয়নে নতুন উদ্যম সৃষ্টি করবে।”
প্রধান আলোচক বলেন, “মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের রোগ প্রতিরোধ, গুণগতমান নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই চাষ প্রযুক্তি সম্প্রসারণে আধুনিক জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক।
এই অঞ্চলের কর্মকর্তারা মাঠে থেকে নিয়মিত যে পরিশ্রম করে যাচ্ছেন, তা শুধু উৎপাদন বৃদ্ধি নয়, খামারিদের আস্থা অর্জনেও বড় ভূমিকা রাখছে। গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি, প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক সেবা আরও জোরদার করা গেলে দেশের মৎস্যসম্পদ নতুন উচ্চতায় পৌঁছাবে।”
অন্যান্য বক্তাদের মতামত: বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ মাছ উৎপাদন, পরিবেশবান্ধব চাষ প্রযুক্তি এবং খামারিদের সার্বিক সহায়তায় ফিশারিজ এক্সিকিউটিভদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যৌথ কার্যক্রম বাড়ানো, মাছের রোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা এবং খামারিদের প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি অপসোনিন, স্কয়ার এবং একমি–এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান পরে “অনুষ্ঠানের কেক কাটা হয় এবং প্রধান অতিথি কেকটি তুলে ধরে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।” এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা