• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি দেশে ফেরত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৯৭ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে রঘুনাথপুর বিওপি ও ভারতের পেট্রাপোল ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পেট্রাপোল ক্যাম্পের এএসআই প্রবীণচান্দ। বৈঠক শেষে বিএসএফ ১৫ জন নারী–পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন—
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল হান্নান (৬০), তাঁর ছেলে মো. হোসেন আলী (২৫), স্ত্রী আকলিমা খাতুন (৫২), মৃত জালালুদ্দিনের মেয়ে শাহানারা খাতুন (১৫), সিরাজুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩১), তাঁর স্ত্রী রেশমা খাতুন (২৬), তাঁদের শিশু কন্যা আজমিরা (৫), সাতক্ষীরা কলারোয়া উপজেলার দেয়ারা গ্রামের বাবলুর রহমান (৪২), তাঁর স্ত্রী তাহামিনা বেগম (৩৭), শিশু কন্যা জান্নাতুল বুশরা (৪), শামসুল সরদারের ছেলে তাইজুল ইসলাম (৪৩), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৪১), কলারোয়ার মির্জাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের মেয়ে শেফালী খাতুন (৩৬), শ্যামনগরের কাশিমাড়ীর আমিনুর রহমান (৫৬) এবং খুলনার কয়রা উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৯)।
বিজিবি জানায়, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও কাগজপত্র যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গত ৩–৪ বছর ধরে কলকাতায় বসবাস করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
রঘুনাথপুর বিওপি তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রাথমিক নথিপত্র যাচাই শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছেন।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা