• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের চাবিকাঠি রামপালের উঠান বৈঠকে ড. শেখ ফরিদুল ইসলাম

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৩১ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপালের উজলকুড় ইউনিয়নে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উজলকুড় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারীদের নিয়ে চাঁদপুর স্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের নারীগণ বিএনপির সম্ভাব্য প্রার্থীর কাছে তাদের প্রত্যাশা ও এলাকার সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ (রামপাল–মোংলা ও ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশ গমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।
উঠান বৈঠকে এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা