• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

শেরপুর নকলায় উপজেলা কৃষি অফিসারের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৭ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় যশোর অঞ্চলের বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,“কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।তাঁদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়,বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত।”কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা আরও বলেন,“কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।”
বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক মো.মোশাররফ হোসেন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহসহ ৬ জেলার উপ-পরিচালক ও ৩১ উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ও বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।
উল্লেখ্য গত ৫ নভেম্বর দুপুরে শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসের মধ্যে তার উপরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রনেতা ফজলুল হককে আসামি করা হয়।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা