• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টা দিকে মণিরামপুর- ঝিকরগাছা সড়কের বাকোশপোল বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। তাদের বাড়ি উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী গ্রামে। নিহত রনজিত দাস উপজেলার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক। তার স্ত্রী পাপিয়া কুমার দাস পেশায় একজন জনস্বাস্থ্য কর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনজিত কুমার দাস হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা থেকে মণিরামপুর বাজারের দিকে আসচ্ছিলেন। পথিমধ্যে সদর ইউনিয়নের বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন। থানা ওসি বাবলুর রহমান খান জানান, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা