• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম রামপালে ড. শেখ ফরিদুল ইসলাম

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১১৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপালে “আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা মিলনায়তনে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় প্রতিনিধিদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ও
মাদকের বিরুদ্ধে ইমামদের ভূমিকা অপরিসীম। ধর্মীয় নেতারা মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা মসজিদের মিম্বর থেকে নিয়মিতভাবে মানুষকে নৈতিকতা, আত্মসংযম ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা মানুষকে ন্যায়ের পথে, আদর্শ জীবনের পথে নিয়ে যেতে পারেন। সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে, ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়।
আদর্শ সমাজ গঠনে ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা