• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বাগেরহাটে পিপির জিম্মায় নিয়ে কিশোরীকে আসামির হাতে হস্তান্তরের অভিযোগ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় নিজ জিম্মায় জামিন নিয়ে কিশোরীকে মামলার আসামির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট মো. ওয়াদুদ মুক্ত নামের এক পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে। বাগেরহাট জেলা আদালতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী কিশোরীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের মো. বাবুল শিকদারের মেয়ে রুবাইয়া আক্তার রিস্থী দেড় বছর ধরে বাগেরহাট মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে ছিল। চলমান মামলায় দায়িত্বপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওয়াদুদ মুক্ত দায়িত্বের সীমা অতিক্রম করে অনৈতিক সুবিধা নিয়ে আসামিপক্ষের পক্ষে অবস্থান নেন। পরে তিনি নিজ জিম্মায় জামিন নিয়ে বেআইনিভাবে কিশোরীটিকে আসামির হাতে তুলে দেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
পরিবারের সদস্যরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা আসামিপক্ষের হুমকির মুখে ছিলেন আদালতের নির্দেশ অমান্য করে গোপনে কিশোরীকে আসামির হাতে তুলে দেওয়ার পর থেকে মেয়েটি নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে পেশাগত ও নৈতিক অপরাধ হিসেবে দেখছেন।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনজীবীর বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুবাইয়া আক্তার রিস্থী স্কুল থেকে ফেরার পথে স্থানীয় রাবিদ শেখ ও রাহাত শেখসহ কয়েকজনের হাতে অপহৃত হয়। পরে তাকে অজ্ঞান করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরীর পিতা বাবুল শিকদার বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠায়।
বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ মুক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “কিশোরীকে অভিযুক্ত ছেলের কাছে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিশোরী প্রায় দেড় বছর ধরে সেফ কাস্টডিতে ছিল। সে তার পরিবারের কাছে যেতে অনিচ্ছা প্রকাশ করায়, পিতা-মাতাও তাকে জিম্মায় নিতে রাজি হননি। আদালতের নির্দেশে আমি তাকে নিজের জিম্মায় নিয়েছি, যেন তার মানসিক বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। কিশোরী বর্তমানে যেখানে উপযুক্ত ও নিরাপদ পরিবেশ রয়েছে, সেখানেই অবস্থান করছে। আদালত যখন চাইবে, আমি তাকে আদালতের কাছে ফিরিয়ে দেব।”
তবে জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য জানান,অভিযোগটি গুরুতর। প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীর পরিবার দ্রুত মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা