• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে ডিবি যশোরের অভিযানে বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার যশোর ব্যুরো

খুলনা ভিশন ডেক্স বাবু / ১৩৫ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল পুরাতন পৌরসভা মার্কেট এলাকার সামছুর রহমান ভবনের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) ও রাব্বি হোসেন (২০)। তারা দুজনেই ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলী ও রাহিলা বেগমের সন্তান।
এসআই বাবলা দাস, এসআই মো. কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার দাসের নেতৃত্বে ডিবির একটি টিম বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সাজ্জাদুল ইসলামের কাঁধে থাকা বাদামি ব্যাগ থেকে ৬ বোতল এবং রাব্বি হোসেনের নেভি ব্লু ব্যাগ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোরে ব্যুরো


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা