• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যশোরে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা ভিশন ডেক্স বাবু / ১১২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে ৬টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া এলাকার রুহুল আমিনের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।এসময় আবু বক্কর সিদ্দিকর প্যান্টের পকেটে থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৭৩৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।
তিনি আরো জানান,আবু বক্কর ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলো।সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোরে ব্যুরো


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা