• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২১৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা কর্পোরেশনের প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক সমাবেশ করে এ বিক্ষোভ করেছেন।
জানা গেছে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ২×৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ২ নম্বর গেটের সামনে শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিআইএফপিসিএল-এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার (অ্যাডমিন ও সিকিউরিটি) মোঃ অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা কর্পোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে আগামী ২২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।
জানা যায়, সাহারা কর্পোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে থাকে। অপারেশন বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে।
শ্রমিকরা জানিয়েছেন, যদি আগামী ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন।
এ বিষয়ে এ্যাডমিন ও সিকিউরিটি প্রধান মো. অলিউল্লাহ সাংবাদিকদের জানান, শাহারা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আত্মীয়ের হার্টের সমস্যা হলে তিনি চিকিৎসা করাতে তাপবিদ্যুৎ কেন্দ্র আসতে পারেননি। যেকারণে শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা