• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দূর্বৃত্তের হামলায় যুবদল নেতা নিহত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়া উপজেলায় গভীর রাতে দূর্বৃত্তের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার পর গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কার সর্দারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুই বিয়ের কারণে দীর্ঘদিন ধরে মিন্টু পারিবারিক অশান্তিতে ছিলেন। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সাথে মিন্টুর ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৭-৮ জন লোক এসে মিন্টুকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। অবস্থা গুরুতর হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল বলেন, মিন্টু আমাদের দলের একজন যুবদলের কর্মী ছিলেন। হতে আমরা শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা