• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৭১ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মোকাদ্দেছু্র রহমান রকি  যশোর প্রতিনিধি

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা