• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

খুলনা ভিশন ডেক্স বাবু / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি:য

যশোরের শার্শা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ও বেনাপোল প্রেসক্লাবের সেক্রেটারি মকবুল মাহবুব।

এ প্রতিযোগিতায় ফুটবল বালকে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। ফুটবল বালিকায় বেনাপোল বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাকশিয়া বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা