• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন ডক্টর ফরিদ

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধি ||

রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে।

উল্লেখ, রামপাল উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায় এ এলাকার পানিতে তীব্র লবণাক্ততা রয়েছে। অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা অনেক বেশী হওয়ায় তা পানের অনুপযোগী। যে কারণে এখানে সুপেয় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ ছাড়াও এ উপজেলার বেশ কিছু এলাকায় গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না সুপেয় পানির লেয়ার না পাওয়ায়। সরকারিভাবে সাধারণত হাজার ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হয়ে থাকে। কিছু কিছু এলাকায় হাজার থেকে ১২ শত বা ১৩ শত ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হলে সুপেয় পানির লেয়ার পাওয়া যায়।
বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো হাদিউজ্জামান, শাকুর শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা