• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর নায়ক সালমান’শাহ কে স্মরণ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৮৯ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরের মত এবারও কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমুলক আলোচনা সভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্তরা অংশ নেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।

ভক্তরা স্মৃতিচারণ মুলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা বিশ্বাস করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সালমান হত্যার জট খুলবে। কিন্তু বছরের পর বছর তদন্তের না প্রহসন করা হচ্ছে। যা মেনে নেয়ার না। তারা আরও বলেন, সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। এবার অন্তবর্তিকালীন সরকার প্রধান ড.মো ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান সালমান ভক্তরা।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, সালমান কোটি ভক্তের হৃদয়ে মিশে আছে। মৃত্যুর ২৪ বছর পেরোলেও এখনো তাকে স্মরণ করছেন তারা। সালমান শাহ মরেনি। কোটি ভক্তের মাঝে তিনি অমর হয়ে আছেন। তিনি আরও বলেন, সালমান স্মরণে প্রতিবছরই নানা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে এবছরেও দোয়া, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন সালামান ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা