• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রামপালে শিক্ষিকার বাড়ীতে অগ্নি সংযোগ, কয়েক লক্ষ টাকার ক্ষতি

খুলনা ভিশন ডেক্স বাবু / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধি ||

রামপালের জিয়লমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এতে ওই শিক্ষিকার বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপর সোয়া ১ টার সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে অগ্নিসংযোগ করে এক যুবক। এতে বসতঘরটি পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।

স্থানীয়রা জানান, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে দুপুর অনুমান সোয়া ১ টার সময় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্থানীয় মানসিক ভারসাম্যহীন তানভীর হাওলাদার ঘরে অগ্নিসংযোগ করে থাকতে পারে। কারণ ঘরে আগুন লাগার পরে সে দা নিয়ে দাড়িয়ে ছিল। কেউ আগুন নেভাতে গেলে তাকে বাঁধা দিচ্ছিল। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওই শিক্ষিকা হোসনেয়ারার মুঠোফোন কথা বলার এক পর্যায়ে তিনি ফোন কেটে দেন। রামপাল থানার ওসি মোঃ আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। শুনেছি একজন মানসিক প্রতিবন্ধি যুবক অগ্নি সংযোগ করে থাকতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।# #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা