• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে  শেখ ফিরোজের ফার্ম থেকে লাশ উদ্ধার

খুলনা ডেক্স / ১৩৬ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার( ১৪ সেপ্টেম্বর) বিকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের নাম শহীদুল ইসলাম মোল্লা (৪৫) তিনি বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দোতলা ভবনের নিচতলায় সিঁড়ির নিচে লাশটি পাওয়া যায়। এ সময় নিহতের মুখ কচটেপ দিয়ে আটকানো ছিল এবং গলায় কালো দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। কারা এবং কিভাবে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা