• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৬৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি :-

যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২২) নামে এক যুবক নিহত

ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন বেনাপোল ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা শাহিন নামে এক যুবক গুরুতর আহত হন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা