• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪ আসন পুর্নবহালের দাবিতে আজ রবিবার জেলা-উপজেলায় সকল সরকারি অফিস ঘেরাও কর্মসূচি পালন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট  প্রতিনিধিঃ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ রবিবার সকল সরকারি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি

রোববার (১৪ সেপ্টম্বর) সকাল থেকেই অফিস পাড়া নীরব। বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার- জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার থেকে বুধবার (তিন দিন)- সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা হরতাল পালন করা হবে। তবে রাতের সড়ক চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার বিকেলে ৪ দিনের এ নতুন কর্মসূচি পালনের সমর্থনে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এম.এ সালাম এই ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেন। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে। ইসির এই সিদ্ধান্তে প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা