• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৩৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে: অভিযুক্ত লম্পট বাবা গ্রেফতার

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা নছিমন চালক আল মাহমুদ শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ওই মেয়ে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মামুন শেখ  বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামি মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা