• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বে-আইনীভাবে গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি / ৮১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের দাসপাড়া বাসাবাটি এলাকায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ রোপন করে ২০ বছর ধরে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ দায়ের করেছেন। আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোবরদিয়া গ্রামের আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেনের ছেলে।
অভিযোগে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত স্বৈরাচারী আমলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন নিজের ক্ষমতার অপব্যবহার করে অনেক সাধারণ মানুষকে হয়রানি ও বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন। ইলিয়াছ হোসেন আমাদের চলাচলে ভোগান্তি ঘটাতে সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার মধ্যে দুটি মেগনি গাছ রোপন করে। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১৭ বছর গাছ দিয়ে আমাদের বাড়ির রোডটি আটকে রেখেছে। আমরা একাধিকবার তাকে বিষয়টি জানালেও সে কোন প্রকার কর্ণপাত না করে আমাদের হুমকি প্রদান করেছে। বাড়ির পথ আটকে থাকায় কোন গাড়ী, রিক্সা, ভ্যান ঢুকতে পারে না। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা