• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি / ৯৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি নারী-শিশুকে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ নারী ও শিশু ৭ জন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দু’ দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুস্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।
ফেরত আসা বাংলাদেশ নারী-শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।
এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মখমুদ ও উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান, ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি, স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা