• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দু’জন আটক

খুলনা ভীষণ ডেক্স। স্টাফ রিপোর্ট / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

যশোর ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করা হয়েছে। যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, সোমবার রাত ১১টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৭-২১৭৭) চাঁচড়া মোড়ে থামিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে।

ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কসটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি’র এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা