নিউজ ডেক্স
নগরীতে ৫ পিস স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার(২৩ আগস্ট)বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় একালায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্ট হতে স্বর্ণ চোরাচালানকারী রোজি (৪২), স্বামী-হাইবুল্লাহ, সাং-মধু মোল্লার ডাঙ্গী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২৩.৩৮ (ছয়শত তেইশ দশমিক তিন আট) গ্রাম, বাজার মূল্য অনুমান ৮৩ লক্ষ ৫০ হাজার টাকা। স্বর্ণের বারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।