• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নগরীতে ইয়াবাসহ দু’মাদক কারবারি আটক

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ১২৭ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে এক হাজার ১৯৯ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটক দু’জন হল লবণচরা থানাধীন নিজখামার কালীতলা এলাকার বাসিন্দা আ: কালামের ছেলে মো: রিয়াদ এবং সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার বাসিন্দা মুক্তার হাওলাদারের ছেলে মো: পারভেজ।

লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বলেন, সোর্সের মাধমে আমরা জানতে পেরেছি খুলনায় মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোষ্ট বসায়। আমরা বাসের বিভিন্ন যাত্রীদের চেক করছিলাম। বেলা ১১ টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসি বাস থেকে দু’জন নেমে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তাদের একজনের ব্যাগ তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা পাওয়া যায়। তাদের দু’জনকে আটক করে লবণচরা থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা