• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামিকে আটক করেছে র‍্যাব -৬

খুলনা ভিশন ডেক্স। স্টার রিপোর্ট / ১৩৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬। সাতক্ষীরায় র‌্যাব-৬ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে আজ বুধবার (২০ আগস্ট) র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদর থানাধীন চালতেতলা এলাকা হতে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার জেল পলাতক আসামি সাতহ্মিরার ইটাগাছা এলাকার জলিলের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬) কে আটক করে।
তথ্যানুসন্ধানে জানা যায় যে, আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ সর্ব মোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল। উক্ত হাজতী গত ০৫ আগষ্ট বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করে এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করে। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়।
আটককৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা