• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

খুলনায় মুক্তিপণের টাকা উদ্ধার,অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

আক্কাস আলী শেখ শপিং ব্যাগের ব্যবসায়ী। গত ১৬আগষ্ট সকাল ১০.০০ ঘটিকায় অপহরণকারী চক্র শপিং ব্যাগ বিক্রয়ের কথা বলে জিরোপয়েন্ট মোড়ে ভিকটিমের সাথে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়িক কথা বার্তা বলে একটি ভ্যান যোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যান চালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা ভিকটিম আক্কাস আলী শেখকে জোরপূর্বক ছুরি, চাকু দিয়ে প্রাণ নাশের ভয় দেখিয়ে শিকদার মার্কেটের বিপরীতে জনৈক রুবির বাসায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটক রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপহরণকারীরা দেশীয় অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখাতে থাকে। পরবর্তীতে ভিকটিম আক্কাস আলী প্রাণের ভয়ে ১ লক্ষ ৭৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। পরবর্তীতে মুক্তিপণের অর্থ পেয়ে অপহরণকারীরা ১৭ আগস্ট সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় মোটর সাইকেলযোগে ভিকটিম আক্কাস আলীকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদুর গিয়ে নামিয়ে দিয়ে চলে যায়।

এই ঘটনায় ভূক্তভোগী আক্কাস আলীর এজাহারের প্রেক্ষিতে হরিণটানা থানার মামলা নং-০৭, তাং-১৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু হয়। তৎপ্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাতে হরিণটানা থানাধীন শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণকারী ১) সুফিয়া বেগম (৩৭), পিতা-মোঃ শফিক মোড়ল, সাং-রাজঘাট, নতুন রাস্তা, থানা-ফুলতলা, জেলা-খুলনা এবং ২) রুবি বেগম (৪৭), স্বামী-অজ্ঞাত, সাং-শিকদার মার্কেটের বিপরীতে, থানা-হরিণটানা, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারীদের হেফাজত হতে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অপহরণের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী অপহরণকরীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা