• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নগরীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ চরমপন্থি নেতা আটক

খুলনা ভিশন ডেক্স। স্টাব রিপোর্ট / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা একাধিক মামলার আসামি শামীম বন্দে অরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে শামীম বন্দে অরফে বাবু নামে একাধিক মামলার আসামিকে আটক করা হয়। এছাড়া তার নিকট হতে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দে অরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা