• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রিজন সেল থেকে পালানো আসামীকে পুনরায় আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনা ভীষণ ডেক্স। স্টার রিপোর্ট / ৩৮১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

প্রিজন সেল থেকে পালানো আসামীকে পুনরায় আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
গত ৬ আগস্ট বুধবার খালিশপুর থানা পুলিশ কর্তৃক মাদক মামলায় আটককৃত আসামী ইউসুফ হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পাশাপাশি পুলিশ হেফাজত হতে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১১, ১১ আগষ্ট ধারা-২২৪ পেনাল কোড রুজু করা হয়।
আজ বুধবার(১৩ আগস্ট) দুপুর ১ টায় খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর খালীশপুর আলমনগর এলাকা থেকে মৃত শাহজাহান হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (২৫)কে পুনরায় আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা