• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি / ৩৭৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোশীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাব এর সংবাদকর্মী ও এলাকার সুধীজন। সোমবার (১১আগষ্ট) সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মনববন্ধন অনুষ্টিত হয়।
এসময় বক্তারা বলেন, রাস্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করা আর সেখানে প্রতিনিয়ত সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসাদুজ্জামান তুহিনকে হত্যামানে একজন সংবাদকর্মীর কন্ঠরোধ করা নয়, এটা সমগ্র গনমাধ্যমের উপর এবং দেশের সাধারণ জনগোষ্টীর প্রতি হুমকি। যারা এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে প্রচলিত আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ মৃত্যুদন্ডে দন্ডিত করার দাবি জানান বক্তাগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোঃ একরামুল হক মুন্সী, সাংবাদিক সৈকত মন্ডল বাগেরহাট জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন,
সাংবাদিক পংকজ মন্ডল প্রতিনিধি, দৈনিক যায় যায় দিন, সাংবাদিক বাদশা মুন্সী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি এস এম সহিদুল হক টিপু, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি অরুন কুমার সরকার, সি: যুগ্ম সাধারণ সম্পাদ ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক চিতলমারীর অন্তরালে পত্রিকার বার্তা সম্পাদক মো: তানজির মুন্সী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সাগর মন্ডল, ক্রীড় সম্পাদক ও দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি প্রিন্স হালদার, সদস্য ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রতিনিধি মো: রাজু মুন্সীসহ বিভিন্ন মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এবং সাধারণ মানুষ।
মানববন্ধনে সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা